প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
বিশেষ অভিযানে পলাতক এক সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

হামিদ হোসাইন
উপজেলা প্রতিনিধি (বান্দরবান)
বান্দরবান জেলার আলীকদম উপজেলার অদ্য ১২ আগস্ট ২০২৬, ২০:৩০ ঘটিকার সময়, ২নং চৈক্ষং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আবাসিক এলাকার থানার চৌকস পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেনের দিক নির্দেশনায় এবং এসআই(নিঃ)/মিয়েল চাকমার নেতৃত্বে সঙ্গীয় কং আফজাল হোসেন ও কং ছোটন সহ আলীকদম থানাধীন ২নং চৈক্ষং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *সিআর- ৩৮/২০২৬ (আলীকদম), ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মহিউদ্দিন (৪৮)* কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী বান্দরবান জেলার আলীকদম থানাধীন ২নং চৈক্ষং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুল কাশেম পাড়ার বাসিন্দা আকবর আহমদ এর ছেলে মো: মহিউদ্দিন (৪৮)
আসামি দীর্ঘদিন যাবত আইনি প্রক্রিয়া ফাঁকি দিয়ে পলাতক ছিল। গ্রেফতারের পর আসামিকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয় এবং তার মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করায় এলাকার মধ্যে স্বস্তি বিরাজ করে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়।
আসামীকে বিধি মোতাবেক থানা হাজাতে রাখা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪